নিউজ ডেস্কঃ কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন কে এ গ্রেড থেকে বি গ্রেডে অবনমতি করার প্রতিবাদে গত কয়েক দিন থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও নিন্দার জড় উঠে সর্বত্রে। আমরা কুলাউড়া বাসীর ব্যানারে বিভিন্ন কর্মসূচি অংশ হিসাবে পূর্বঘোষিত ৫ মার্চ শনিবার সকাল ১১ টায় স্টেশনে অবস্থান ধর্মঘট করার কথা থাকলে রেল কতর্ৃৃপক্ষ স্টেশন কে এ গ্রেডে বহাল রেখে সংশোধী চিটি দেয়ায়। সাময়িক ভাবে তাদের কর্মসূচি স্থগিত করে সাংবাদিক এবং রেল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করেন। সভায় স্টেশনে কালোবাজারী বন্ধ, আসন সংখ্যা বৃদ্ধি, উপজেলাধীন ভাটেরা,বরমচাল, চকাপন, লংলা, মনু, টিলাগাও স্টেশন সহ যে সমস্থ স্টেশন বন্ধ হওয়ার উপক্রম তা পূণরায় চালু ও অন্যান সমস্যা সমাধান না করলে আমরা কুলাউড়া বাসীর আন্দোলন চলমান থাকবে বলে জানান। আন্দোলন কমিটির আহবায়ক জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য-সচিব মইনুল ইসলাম শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, আন্দোলন কমিটির যগ্ন আহবায়ক ব্যাবসাী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সহকারী সদস্য সচিব আতিকুর রহমান আখই প্রমুখ। এতে উপস্থিত ছিলেন ভাসানী নেতা আব্দুর রাজ্জাক, কুলাউড়া রেলওয়ে থানার ওসি মোঃ রবিউল আজম, টিআইসি আতাউর রহমান আতা, স্টেশনের মাষ্টার হরিপদ সরকার, রেলশ্রমিকলীগের উপদেষ্টা আব্দুস ছালাম খান, সাধারন সম্পাতক মোঃ আব্দুর রহিম, যুগ্ন আহবায়ক আব্দুস শহিদ মাখন, হাজির আলী প্রমুখ। এছাড়াও কুলাউড়া কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
