স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। ৯ মার্চ বুধবার দূপুরে ম্যানেজিং কমিটির সভাপতি আসিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফিরোজ, রাজনীতিবিদ সৈয়দ নওশের আলী খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা মহসিন বলেন, ক্রীড়াক্ষেত্রে ছেলেদের পাশাপাশি বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে। এক্ষেত্রে মফস্বল থেকে উঠে আসা মেয়েরাই বেশি অবদান রাখছে। তিনি মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও প্রতিভার স্বাক্ষর রাখার আহ্বান জানান।
