পাগলা হাওয়া’ নিয়ে আসছেন জেমস

পাগলা হাওয়া’ নিয়ে আসছেন জেমস
বিনোদন ডেস্কঃ মঞ্চ কিংবা কোনো টিভি অনুষ্ঠানে নয় ‘পাগলা হাওয়া’ গানটি নিয়ে ক্যামেরার সামনে দাড়ালেন জেমস। এবার তাকেএকটি এনার্জি ড্রিংসের বিজ্ঞাপনচিত্রে এ নিয়ে তৃতীয়বারের মতো মডেল হিসেবে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়েছে। বিজ্ঞাপনচিত্রে জিঙ্গেল হিসেবে ব্যবহার করা হয়েছে জেমসের জনপ্রিয় ‘পাগলা হাওয়া’ গানটির অংশবিশেষ। এই গানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে ঠোঁট মেলাতে দেখা যাবে জেমসকে। বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে বিশেষ কিছু জানাননি জেমস। তিনি শুধু বললেন, ‘বিজ্ঞাপন নির্মাতা তার নিজের মতো করে গুছিয়ে কাজটি করছেন। আর আমি আমার মতো করে কাজটি করে যাচ্ছি।’ বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করছেন গাজী শুভ্র। পরিচালক হিসেবে জেমসের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে শুভ্র বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য বিরাট ব্যাপার। মজার মানুষ তিনি। ভালো কাজ হচ্ছে।’

Post a Comment

Previous Post Next Post