৩৬ জেলার ৭শ' ১৭টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

৩৬ জেলার ৭শ' ১৭টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
নিউজ ডেস্কঃ প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার ৭শ' ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় নির্বাচনী এলাকাগুলোতে ভোটার ও প্রার্থী সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।দেশে এবারই প্রথম স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। নির্বাচন কমিশনের তথ্য মতে, আজ দেশের ৩৬টি জেলার ১শ' ১টি উপজেলার ৭শ ১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ধাপে অন্তর্ভুক্ত আরো ১১টি ইউপির নির্বাচন আগামীকাল ২৩ মার্চ এবং কক্সবাজারের দুটি ইউপির নির্বাচন আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে তিন হাজার ৪১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে ৫৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। এসব এলাকায় মোট এক কোটি ১৯ লাখ ৪০ হাজার সাতশ' ৪১ জনের মধ্যে পুরুষ ভোটার ৫৯ লাখ ৯৫ হাজার ২শ' ৬৯ জন এবং ৫৯ লাখ ৪২ হাজার ৬শ' ৯৪জন। এদিকে, নির্বাচনের নিরাপত্তায় এক লাখ ৮০ হাজারেরও বেশি বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

Post a Comment

Previous Post Next Post