স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বিপ্লবী একাদশ’ ক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৬ মার্চ বুধবার বিকেলে আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্লাবের সভাপতি রাসেল আহমদ ও সদস্য তায়েফ আহমদের যৌথ পরিচালানায় উপদেষ্টা সমাজ সেবক ইসরাইল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসন্ন কাদিপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক হাবিবুর রহমান সালাম।বিশেষ অতিথি ছিলেন,কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম ফটিক, আনোয়ারুল বারী সিতাব, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মইনুল হক পবন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের নির্বাহী সম্পাদক ও সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন,জাবদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, ব্যবসায়ী ছালেক আহমদ, সমাজ সেবক খায়রুল ইসলাম, জুনেদ আহমদ, ক্লাবের সাধারণ সম্পাদক তারেক আহমদসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ঠিকানা ক্লাবের কাছে ২১ রানে পরাজিত হয় রয়েল স্টার ক্লাব হোসেনপুর।

