কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিলের মাতৃবিয়োগ

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিলের মাতৃবিয়োগ
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড সদস্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক, জলিল মোবাইল এন্ড টেকনোলজির স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল জলিলের মাতা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি গত (১১ মার্চ, শুক্রবার) রাত ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। মরহুমার জানাজার নামাজ আজ ১২ মার্চ (শনিবার) দুপুর ২টায় মনসূর আশরাফিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকল মুসলমান ভাইদের দাওয়াত করা যাইতেছে।
 
শোক প্রকাশঃ মরহুমার মৃত্যুতে "প্রিয় কুলাউড়া" পরিবার গভীর শোকাহত এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিলের মাতৃবিয়োগে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সম্মানিত কার্যকরী সদস্য প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, গ্রীসস্থ সিলেট বিভাগীয় ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক এম. আতিকুর রহমান আখই, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, বাংলামেইলের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সেলিম আহমদ, কুলাউড়া সংবাদের সম্পাদক জাফর আহমদ দিনার, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলন কমিটির সাধারন সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল ও সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ। 

Post a Comment

Previous Post Next Post