রাসেল আহমদ রাজুঃ সিলেটের অন্যতম পাঠক প্রিয় অনলাইন নিউজ র্পোটাল ডেইলী বিডি নিউজ ডট নেট এর ২য় বর্ষপূতি গত ৮ মার্চ সন্ধায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্টিত এক আলোচনা সভায় ডেইলী বিডি নিউজের সম্পাদক ফারহানা বেগম হেনা সূচনা বক্তব্যে বলেন সিলেটে অনলাইন পত্রিকার ইতিহাসে অল্প দিনে নজিরবিহীন এ সাফল্যের স্বর্ণশিখরে অবস্থান নিয়েছে শুধু পাঠকদের ভালোবাসায়। তাছাড়া পত্রিকার সাথে জড়িত সকল কর্মীই কমবেশি পরিশ্রম করে আজকের ৬ লাখের অধিক পাঠকের প্রিয় পত্রিকা ডেইলী বিডি নিউজ হতে পেরেছে। প্রতিষ্টাবাষির্কীতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি পাঠকদের কাছে অঙ্গীকার করে বলেন ডেইলী বিডি নিউজ অবিচল থাকবে তার অটুট অবস্থানে। সোচ্চার অবস্থানে অবস্থান অব্যাহত রাখবে সমাজের দূর্নীতি, অনিয়ম,অসঙ্গতির বিরুদ্ধে। গণতন্ত্র ও মুক্তিযুদ্বের প্রশ্নে কখনোই আপস করবে না। তুলে ধরবে সমাজের সাধারণ মানুষের দুর্ভোগ ও কষ্টের চিত্র।
অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সিলেট ব্যুরো প্রধান আল আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ আতাউর রহমান, অনলাইন টিভির পরিচালক মাহবুব আলম মিলন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, ওজাএস এর সভাপতি আব্দুল মুহিত দিদার, সিলেট নিউজ ওয়াল্ড ডট কমের সম্পাদক আফরোজ খান, অনলাইন জার্নালিষ্ট সোস্যাল সোসাইটির মহা সচিব ও জাতীয় জনতার নিঃশ্বাস পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইউসুফ আহমদ ইমন, মুক্ত স্কাউট গ্র“পের সম্পাদক মোঃ সামসুদ্দিন বাবু, জাতীয় জনতার নিঃশ্বাসের প্রতিনিধি শাকিল সিদ্দিকী খালেদ, আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অনলাইন, ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডেইলী বিডি নিউজ ডট নেট পত্রিকার ভূয়সী প্রসংশা করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।