মুন্নি ও জাকারিয়ার শুভ বিবাহ সম্পন্ন

মুন্নি ও জাকারিয়ার শুভ বিবাহ সম্পন্ন
মাহফুজ শাকিলঃ কুলাউড়ার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হাজী মোঃ মনির আলী ও গৃহিণী মোছাঃ কাজল বেগমের কনিষ্ঠ কন্যা কুলাউড়া ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমানে ফ্রান্স প্রবাসী মোঃ আব্দুস সামাদের ছোটবোন মোছাঃ মুন্নি আক্তার বড়লেখা উপজেলার গাজীটেকা (দিঘিরপাড়) গ্রামের বাসিন্দা মৃত মোঃ মজির উদ্দিন ও মোছাঃ রোকেয়া বেগমের পুত্র মোঃ আবু হানিফ জাকারিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১৮ মার্চ শুক্রবার কুলাউড়া শহরের আমিনা কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে কনের বাড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গায়ে হলুদের পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক,সামাজিক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নবদম্পতির দাম্পত্য জীবনের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন কনে মুন্নি আক্তারের বড়ভাই ফ্রান্স প্রবাসী মোঃ আব্দুস সামাদ।
মুন্নি ও জাকারিয়ার শুভ বিবাহ সম্পন্ন

মুন্নি আক্তারের বড়ভাই ফ্রান্স প্রবাসী মোঃ আব্দুস সামাদ

Post a Comment

Previous Post Next Post