নিজস্ব প্রতিনিধি, কুয়েতঃ শান্তিতে নোবেল জয়ী ডঃ মোঃ ইউনুছ কুয়েত সরকারের(আমির) আমন্ত্রনে কুয়েত সফর আসেন ৭ই মার্চ রাতে। ৯ই মার্চ সকাল ১০ হোটেল শেরাটন এর লভিতে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ বিজনেন্স কাউন্সিল কুয়েত,'র সভাপতি মোখাই আলী ( লুৎফর).সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, সচিব মো: সেলিম খাঁন, অর্থ সম্পাদক ও সভাপতি চট্রগ্রাম সমিতি,কুয়েত, এলডিপি ঢাকা কেন্দ্রীয় নেতা জাফর আহমেদ চৌধুরী প্রমূখ। গত ৮ ই মার্চ কুয়েতের সংসদে ভাষন দেন ডঃ মোঃ ইউনুছ,উনার এ ভাষন কুয়েত টেলিভিশন সরাসরি প্রচার করা হয়। কুয়েত সংসদে ডঃ মোঃ ইউনুছ, স্পীকার, ও মন্ত্রীদের সাথে কথা বলেন, সন্ধা ছয়টায় চেম্বার অব কর্মাস কুয়েত কতৃক সংবর্ধিত হন ডঃ মোঃ ইউনুছ। চেম্বার অব কর্মাসের আমন্ত্রনে সংবর্ধনা অনুষ্টানে বিবিসি'র পক্ষ থেকে উপস্হিত ছিলেন সভাপতি মোখাই আলী(লুৎফর), সহ সভাপতি ও জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি'র সভাপতি হাজী জুবায়ের আহমেদ, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, অর্থ সম্পাদক জাফর আহমেদ চৌধুরী, নেতৃবৃন্দরা। এ সফরে যে কুয়েতে বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তিনি লাল সবুজের পতাকা কে বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে উচ্চ থেকে সু-উচ্চ পর্যায়ে পৌছে দিচ্ছেন। কুয়েত প্রবাসী সকল বাংলাদেশীদের সালাম জানান "দৃষ্টিনন্দন সিলেট" দিয়ে, আর বলেন আপনারা সব প্রবাসীরা বাংলাদেশের গর্ব। এ সময় তিনি আরো বলেন ঠিক মতো কাজ করুন, দেশের ভাবমূর্তি উজ্জল করবেন ।
