সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিজিট ভিসায় সৌদি আরব এসে পবিত্র মক্কায় ওমরাহ্ পালন শেষে রিয়াদে ফেরার পথে রিয়াদ থেকে ৩৩০ কিলোমিটার অদুরে আল খাছরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী মাইক্রোবাস অন্য আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৪ জন বাংলাদেশী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে আল গোয়াইয়া সরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। মৃত ৪ জনের লাশ আল খাছরা সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহতরা হলেন- যশোরের কেশবপুরের আব্বাস আলী এবং তার স্ত্রী রেহানা আক্তার, ঝিনাইদহের শেখ পাড়ার শিউলি বেগম এবং তার ছেলে ওমর আল সায়েম।

Post a Comment

Previous Post Next Post