এসএ গেমসে সোনা জয়ী শিলাকে তামাবিলে সংবর্ধনা

এসএ গেমসে সোনা জয়ী শিলাকে তামাবিলে সংবর্ধনা
নিউজ ডেস্কঃ চলতি এশিয়ান গেমসে (এসএ) দুটি স্বর্নপদক জয়ী মাহফুজা খাতুন শিলাকে সিলেটের তামাবিলে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শাহজালাল সুইমিং ক্লাবসহ সিলেটের কয়েকটি সুইমিং ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলের দিকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। মাহফুজা খাতুন শিলাসহ এসএ গেমসে যাওয়া সুইমিং ইভেন্টের বাংলাদেশ প্রতিনিধি দল তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাংলাদেশ দল তামাবিলে এসে পৌঁছায়। পরে মাহফুজা খাতুন শিলাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শিলা কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে আরো বৃহৎ পরিসরে দেশের পতাকা উঁচিয়ে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post