স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের ওরস থেকে ফেরার পথে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানীতে পাঠনো হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৯টায়। প্রত্যক্ষদর্শী যাত্রী সুন্দর আলী জানান, বিশ্ব জাকের মঞ্জিলের ওরস থেকে ফেরার পথে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পাশে আসলে এটি ট্রাকের সাথে তাদের বাসের মূখামোখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রায় ৪০ জন যাত্রী আহত হন। এবং গাড়ি চালকসহ আরও ২ যাত্রী গুরুতর আহত হন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হুসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে আসি এবং বিভিন্ন হাসপাতালে পাঠাই।
