শনিবার থেকে রেলের বর্ধিত ভাড়া কার্যকর

শনিবার থেকে রেলের বর্ধিত ভাড়া কার্যকর
নিউজ ডেস্কঃ শনিবার থেকে রেলের বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন। তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে নতুন ভাড়ার তালিকাও টানিয়ে দেয়া হয়েছে। ভাড়া কি পরিমাণে বাড়ছে- জানতে চাইলে তিনি বলেন, গড়ে সাড়ে ৭ শতাংশ। কোথাও আবার বাড়ছে না। কোথাও আবার কম বাড়ছে। এর পাশাপাশি রেলে ভ্রমণের ন্যূনতম ভাড়াও বাড়ানো হয়েছে। বর্ধিত ভাড়ার টিকিট এরই মধ্যে বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে ২০ বছর পর ২০১২ সালের অক্টোবরে বাড়ানো হয় রেলের ভাড়া। এর ৩ বছরের মাথায় আবার ভাড়া বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। তবে লোকসান কমানোর জন্য এখন থেকে প্রতিবছর ভাড়া বাড়ানোর শর্ত দেয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঋণের শর্তের কারণে এখন থেকে বছরের শুরুর দিকে ট্রেনের ভাড়া বাড়ানো হবে। এজন্য ট্যারিফ রিফর্ম পলিসি প্রণয়ন করা হয়েছে, যা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে আগের অর্থবছরের তুলনায় শেষ হওয়া অর্থবছরে যে পরিমাণ ব্যয় বাড়বে, সে অনুপাতে ভাড়াও বাড়ানো হবে। উল্লেখ্য, এ বছরের ৪ ফেব্রুয়ারি নতুন ভাড়ার হার অনুমোদন করেন প্রধানমন্ত্রী। আর ৭ ফেব্রুয়ারি ভাড়া বৃদ্ধিসংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করে রেলপথ মন্ত্রণালয়।

Post a Comment

Previous Post Next Post