১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের দুয়ার বন্ধ; ভোগান্তিতে সাধারণ রুগিরা

৪ হাজার কমিউনিটি ক্লিনিকের দুয়ার বন্ধ; ভোগান্তিতে সাধারণ রুগিরা
নিউজ ডেস্কঃ চাকরি জাতীয়করণের দাবিতে দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিদিন তিন ঘণ্টা করে বন্ধ রাখা হচ্ছে। গতকাল মঙ্গলবার তিন ঘণ্টা বন্ধ থাকে ক্লিনিকগুলো। গত রবিবার থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডররা (সিএইচসিপি) অর্ধদিবস কর্মবিরতি পালন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া দাবি আদায়ের জন্য তারা গত ১ ফেব্রুয়ারি থেকে সব কমিউনিটি ক্লিনিকে অনলাইন প্রতিবেদন দেওয়া বন্ধ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা বয়কট করছে।
গত সোমবার ছিল অর্ধদিবস কর্মবিরতির দ্বিতীয় দিন। এ সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  শত শত রোগী প্রাথমিক চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যায়। স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে গ্রামের হতদরিদ্র ও অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে দুর্ভোগে পড়েছে। সিএইচসিপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, বুধবারের মধ্যে সরকারের টনক না নড়লে আগামী বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লিনিক বন্ধ রাখা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে ২৩ ফেব্রুয়ারি মহাখালী প্রকল্প কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Post a Comment

Previous Post Next Post