নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের আল আইন মহানগর আওয়ামীলীগের প্রধান উপদেষ্ঠা, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বাংলানিউজ নেটওয়ার্ক, ডেইলী সিলেট ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকা ও সংযুক্তআরব আমিরাত থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক দেশের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর গুরুতর অসুস্থ হয়ে কুলাউড়ার চাতলগাওস্থ গ্রামের বাড়ীতে বিশিষ্ট হাড় বিশেষজ্ঞ এ. আল. মামুনের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে ১৩ ফেব্রুয়ারী শনিবার এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তার সুস্থতা কামনায় দেশ-বিদেশের সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, হাবিবুর রহমান ফজলু ২ মাস আগে দেশে ছুটি কাটাতে এসেছিলেন এবং আজ ১৫ ফেব্রুয়ারী সোমবার তার কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতে ফেরত যাবার কথা ছিলো।

