স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বৃহস্পতিবার রাতে দেশে আসছেন তারা। সাকিব ও মুশফিক আসছেন এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আর তামিম আসছেন ব্যক্তিগত কারণে। সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে ব্যাংককে যাবেন তামিম। ভিসা নিবেন বলে তামিমকে দেশে ফিরতে হচ্ছে। এশিয়া কাপের জন্য শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। এ দিন অনুশীলনে সাকিব এবং মুশফিক যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
