কুলাউড়ায় দিন-দুপুরে ছিনতাই

কুলাউড়ায় দিন-দুপুরে ছিনতাই
নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজারস্থ জনতা ব্যাংকের সম্মুখ থেকে আগে থেকেই অবস্থান করা ছিনতাইকারীরা এক নারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার উপজেলার কৌলা গ্রামের মমতা বেগম (৫০) জানান, বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলন করতে দুপুর ১২টার দিকে জনতা ব্যাংকে আসেন। টাকা উত্তোলন শেষে ব্যাংক থেকে নেমে বাড়ি ফেরার জন্য জনতা ব্যাংকের সম্মুখে রাস্তার পাশে বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় অবস্থানকরা সংঘবদ্ধ ৫ জনের একটি ছিনতাইকারী দল তাকে ঘিরে ধরে তাঁর হাত ব্যাগে রাখা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সটকে পড়ে। কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যাংক কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর ভাষ্যমতে ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলেও ছিনতাইকারী সনাক্ত করা যায়নি।

Post a Comment

Previous Post Next Post