স্টাফ রিপোর্টারঃ ভারত উপমহাদেশের অন্যতম মরমী কবি ও আধ্যাত্মিক পীরে কামেল মাওঃ ইয়াছিন শাহের স্মরণে ও মাওঃ ইয়াছিন শাহ (রঃ) এর দৌহিত্র সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক ও প্রকাশক উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান এর মাতা মরহুমা হাজী সৈয়দা জমিরুন নেছার ৯ম মৃত্যুবার্ষিকীর ইছালে ছওয়াব উপলক্ষ্যে ২ জানুয়ারী শনিবার পৌরসভা শহরের কাসিমনগর এলাকায় মরহুমার বাড়িতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন কুলাউড়ার সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, শমসেরনগর ইয়াছিন শাহ একাডেমী আহ্বায়ক শহীদ সাগ্নিক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, প্রভাষক সিপার উদ্দিন আহমদ, রাজানুর রহিম ইফতেখার, সমসেরনগর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, আহমদুর রহমান খোকন, সামছুল হক মিন্টু, শাহ হাবিবুর রহমান, মাওঃ আব্দুল মান্নান সিরাজী প্রমুখ। সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মহসিন খান। বক্তারা বলেন মাওঃ ইয়াছিন শাহের আধ্যাত্মিক গজল গানের তাৎপর্য অনেক গভীর। পৃষ্ঠপোষকতা পেলে তার গজল গান হাছন-লালনকে ছাড়িয়ে যেতে পারে এবং তার জীবন দর্শন চর্চার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন।
