তারেক হাসান: ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে গত ০৭জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে উপজেলা ইউনিটের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ সামসুর রহমান। কুলাউড়া উপজেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা উপজেলা প্রকৌশলী মোঃ আবুল হোসেন এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী এ কে এম আব্দুল মোতালেব, প্রকৌশলী মাহমুদুর রশিদ মছরুর, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুন নোমান, লাইব্রেরী সম্পাদক প্রকৌশলী মোঃ আবুল বাশার, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রনধীর রায়, মৌলভীবাজার জেলা পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের সম্পাদক প্রকৌশলী আব্দুল মুমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী পারভেজ ইষেন, সদস্য ও কুলাউড়া গ্রীড সাব স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী হরিপদ দাস। অনুষ্টানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাট করা হয়। এ সময় উপজেলা ইউনিটের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সভা শেষে উপস্থিত প্রকৌশলীরা নৈশভোজ করেন।
