খ ক জাফরঃ ইউনাইটেড রয়েল্স ক্লাবের প্রবাসী উপদেষ্টা মোঃ আফজল হোসেন এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৫ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ক্লাবের অস্থায়ী কার্যালয় কুলাউড়া চৌমুহনীস্থ স্টার স্পোর্টসে এক সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাব সভাপতি আলাউদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশারফ সুমনের পরিচালনায় অনুষ্টিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক, নিউ নেশন প্রতিনিধি ও ক্লাবের বোর্ড সদস্য এম. মছব্বির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্বর্ধিত অতিথি ইউআরসির প্রবাসি উপদেষ্টা মোঃ আফজল হোসেন, ক্লাবের বোর্ড সদস্য ও কাদিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মুহিত বাবলু, বোর্ড সদস্য শহিদুল ইসলাম তনয়, আব্দুল আলিম, জায়েদ রহমান, খন্দকার সাইফুর রহমান আফজল, সহ-সভাপতি খালেদ আহমদ, সাংগঠনি সম্পাদক এম আই মুর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, অর্থ সম্পাদক মাওলানা এবাদুর রহমান, সদস্য সাইফুল ইসলাম ও মোঃ রুয়েল আহমদ প্রমুখ। সভায় সম্বর্ধিত অতিথি ইউআরসির প্রবাসি উপদেষ্টা মোঃ আফজল হোসেনকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
