তারেক হাসান:কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পর পর ৪বার নির্বাচিত হওয়ায় ইকবাল আহমদ শামীম’কে বাদেমনসুর লিটন স্মৃতি সংসদের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ০৬ জানুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাদেমনসুর পপি আইসক্রিম ফেক্টরীর সম্মুখ মাঠে আয়েজিত সংবর্ধনা অনুষ্টানে সমাজসেবক রহমান মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমদ শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহবাব হোসেন রাসেল, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি ও কুলাউড়ার ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার তারেক হাসান, উপজেলা জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ বাবেল, সমাজসেবক আব্দুস সালাম মিঠু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমদ, ব্যবসায়ী জায়েদ আহমদ, রুহেল আহমদ, আব্দুল জব্বার ও হালিম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী আনার মিয়া, লিটন স্মৃতি সংসদের সভাপতি সাদি মোহাম্মদ হেলাল, সাধারন সম্পাদক আতিকুর রহমান সুজন, সদস্য বিল্লাল মোহাম্মদ নাহিদ, আব্দুল কাইয়ুম সুমন, মল্লিক দাস, এমরান, সফর আলী, সহিদ প্রমুখ। এ সময় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়। পরে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।

