চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্কঃ আজ (১১ জানুয়ারি) প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে মৃত্যুবরণ করেন খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার রাজধানীর কমলাপুর জসিম উদ্দিন রোডের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে তার পরিবার। এ ছাড়া আগামীকাল জাতীয় প্রেসক্লাবে চাষী নজরুল ইসলাম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামের জীবনী নিয়ে লেখা একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হবে। ১৩ জানুয়ারি এফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজন করা হবে মিলাদ মাহফিল ও চাষী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্টজনেরা। চাষী নজরুল ইসলামের পরিচালনায় সর্বশেষ অন্তরঙ্গ ও ভুল যদি হয় নামের দুটি ছবির কাজ শেষ করেছিলেন। এরই মধ্যে গত বছর মুক্তি পেয়েছিল ‘অন্তরঙ্গ’ ছবিটি, আর গত সপ্তাহে মুক্তি পায় ‘ভুল যদি হয়’। চাষীর মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষথেকে দোয়া কামনা করেছেন।

Post a Comment

Previous Post Next Post