নিউজ ডেস্কঃ সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন। রবিবার বিকালে সংসদ ভবনে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংসদ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও মো. শাহাব উদ্দিন এবং সংসদ-সদস্য আব্দুস শহীদ উপস্থিত ছিলেন।
