নিউজ ডেস্কঃ জামায়াতের ডাকা সোমবারের হরতালের কারণে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। আগামীকাল সোমবার প্রাথমিক ও ইবতেদায়ীর বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর করার প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
