নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঢাবি'র কেন্দ্রীয় ভর্তি অফিসে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল প্রকাশ করেন। এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ১৪.৬৮ ভাগ। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়। এ বছর 'খ' ৩১ হাজার ১৫২ জন আবেদনকারীর মধ্যে ২৯ হাজার ৬৪৫ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেন ৪ হাজার ৩৫১ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তীচ্ছুরা তাদের ফলাফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ বছর শুধু ২০১৫ সালে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছেন। 'খ' ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকেন।
