কুলাউড়া ইউসিসিএর ১০লক্ষাধিক টাকার ঋন বিতরণ

কুলাউড়া ইউসিসিএর ১০লক্ষাধিক টাকার ঋন বিতরণ
তারেক হাসানঃ কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনে নারীদের ক্ষমতায়ন করা হয়েছে। নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কর্মসুচী নেয়া হয়েছে। তিনি মহিলাদের ঋণের সঠিক ব্যবহার করে সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) আয়োজনে গতকাল ১৪ অক্টোবর বুধবার মহিলা কর্মসুচী (মউ) গাভী পালনের ঋণ বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুলাউড়া ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ইউসিসিএ কার্যালয়ে অনুষ্টিত ঋণ বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউসিসিএ সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পল্ল¬ী উন্নয়ন কর্মকর্তা (ভারঃ) শাহানারা পারভীন প্রমুখ।  পরে অনুষ্টানে প্রধান অতিথি আসম কামরুল ইসলাম বাগাজুরা মহিলা সমবায় সমিতি, দক্ষিন হিঙ্গাজিয়া মহিলা সমবায় সমিতি ও ভবানীপুর মহিলা সমবায় সমিতিসহ ৩সমিতির ৪৭জন সদস্যাদের মধ্যে ১০লাখ ৮০ হাজার টাকার ঋন প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post