হাইকোর্টের তালিকা থেকে বাদ গেলো মেডিকেল ভর্তির রিট

হাইকোর্টের তালিকা থেকে বাদ গেলো মেডিকেল ভর্তির রিট
নিউজ ডেস্কঃ মেডিকেল কলেজের (এমবিবিএস) কোর্সে ভর্তি পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি হাসান আরিফ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে এই আদেশ দেন। পরে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী নিজেই শুনানি করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ।  গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, মন্ত্রীপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, দুদক, পুশিল কমিশনার ও ওসিসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করার জন্য লিগ্যাল নোটিশ পাঠান রিটকারী এই আইনজীবী। এদিকে ১৯ সেপ্টম্বর শনিবার দুপুরে কুরিয়ার সার্ভিসে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিবের কাছে ওই নোটিশ পাঠান তিনি। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে দিয়েই গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সারা দেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার আজ রোববার ফলাফল ঘোষণা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post