কুলাউড়ায় যুবলীগের প্রয়াত সভাপতি খসরুজ্জামানের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

কুলাউড়ায় যুবলীগের প্রয়াত সভাপতি খসরুজ্জামানের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত
খ.ক.জাফরঃ কুলাউড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জামান ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী মোঃ খসরুজ্জামানের ১৪তম মৃত্যুবার্ষিকী গতকাল ৮ আগস্ট শনিবার দলীয় ও পারিবারিকভাবে নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবলীগের আয়োজনে এক স্মরন সভায় কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস শহিদ’র পরিচালনায় বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মোক্তাদির তোফায়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, তথ্য ও সমাজ কল্যাণ সম্পাদক গৌরা দে, সহ-দফতর সম্পাদক ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা প্রকৌশলী সমিতির সভাপতি ও প্রয়াত যুবলীগ নেতা মোঃ খসরুজ্জামানের ভাই প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল আলম কয়ছর, সহ-সভাপতি আবু জহির সিদ্দিকী কয়েছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ছয়ফুর রহমান ছয়ফুল, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর ফয়জুর রহমান ফুল, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, যুগ্ম আহবায়ক ও প্রয়াত যুবলীগ সভাপতি মোঃ খসরুজ্জামানের একমাত্র ছেলে মোঃ তারেক হাসান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, কুলাউড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৈমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ময়নুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগ নেতা তায়েফুর রহমান তায়েফ ও মোঃ মিজানুর রহমান। শোকসভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, উপজেলা যুবলীগের দফতর সম্পাদক বাছিতুজ্জামান ফয়ছল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইছরাব আলী ইছই, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমদ, কাদিপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শফাতুল ইসলাম ফুল, যুবলীগ নেতা নোমান আহমদ, প্রজন্ম৭১ কুলাউড়ার সভাপতি সৈয়দ জামিল উদ্দিন নাহিদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। পরে মিলাদ ও দোয়া শেষে শিরনি বিতরন করা হয়। স্মরন সভায় বক্তারা বলেন, মরহুম খসরুজ্জামান ছিলেন একজন ত্যাগী আদর্শবান নেতা যিনি জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিবেদিত ভাবে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত কাজ করে গেছেন। দলের দুঃসময় দলকে সু-সংগঠিত করেছিলেন তিনি। যুবলীগের তিনি দীর্ঘদিন দায়িত্বে থাকলেও আওয়ামী ঘরোনার অনেক কর্মকান্ড তাকে ঘিরেই তখন পরিচালিত হতো। তৎকালীন কুলাউড়া স্টেশন রোডের জহুরা মার্কেটে অবস্থিত তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান জামান ট্রাভেলস্কে কেন্দ্র করে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকান্ড পরিচালিত হতো। যার সাথে সকল দল ও মতের মানুষের সু-সম্পর্ক ছিল। নিজের ব্যক্তিগত জীবনের কথা চিন্তা না করে সুযোগ থাকা সত্বেও বড় নেতা হওয়ার চিন্তা না করে নিজের পকেটের টাকা খরচ করে সংগঠন চালিয়েছেন। মরহুম খসরুজ্জামানের আদর্শকে লালন করে শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে। আমরা শ্রদ্ধাভরে স্বরন করছি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করেন এটাই আমাদের প্রত্যাশা। উল্লেখ্য, ২০০১ সালের ৮ আগস্ট কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ খসরুজ্জামান আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। আওয়ামী পরিবারের নিবেদিত ও বিশ্বস্থ এই নেতা আমৃত্যু বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ছিলেন। তিনি দুই মেয়াদে ১৯৮৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রায় ১৫ বছর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
কুলাউড়ায় যুবলীগের প্রয়াত সভাপতি খসরুজ্জামানের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

Post a Comment

Previous Post Next Post