![]() |
| বেগম জিয়ার সভাপতিত্বে বিশ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত |
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বুধবার রাত আটটার পর বেগম জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়ে চলে প্রায় দুই ঘণ্টা। বৈঠকে জোটের ভবিষ্যৎ আন্দোলনের করণীয় ঠিক করতে মতামত নেয়া হয় বলে জানা গেছে। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বেগম জিয়ার আসন্ন বিদেশ সফর নিয়েও জোট নেতাদের সঙ্গে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে।
