![]() |
| ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে বেরীরপাড় এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ সময় আহত হন মোটরসাইকেল চালক। পুলিশ জানায়, ৭ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার গামী একটি ট্রাক মৌলভীবাজার শহরের বেরীর পাড় এলাকায় পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী কামাল মিয়া মারা যান। এলাকাবাসী মোটরসাইকেল চালক শিমূল আহমদকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে আহত শিমূলের শারিরিক অবস্থান অবনতি হলে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নিহত কামাল মিয়া মৌলভীবাজার পৌরসভার রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা।
