![]() |
| কুলাউড়ায় কমিউনিটি নেতা শাহজাহানের মাতৃবিয়োগ |
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌরসভার আলালপুর গ্রামের মরহুম হাজী মোঃ আপ্তাব আলীর স্ত্রী, কাতার প্রবাসী কমিউনিটি নেতা মোঃ শাহজাহান মিয়ার মাতা হাজী আক্তারুন নেছা আর নেই। তিনি গত ১০ আগস্ট দুপুর ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাত ১০টায় দতরমুড়ি ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাযায় অংশ নেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আহমদসহ কুলাউড়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামীকাল ১৩ আগস্ট মরহুমার নিজ বাড়িতে তার কুলখানি অনুষ্ঠিত হবে। উক্ত কুলখানি অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমার ছেলে কাতার প্রবাসী মোঃ শাহজাহান মিয়া আমন্ত্রণ জানিয়েছেন।
শোক প্রকাশঃ কাতার প্রবাসী কমিউনিটি নেতা মোঃ শাহাজাহানের মায়ের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, এড. নওয়াব আলী আব্বাছ খান, এম এম শাহীন, কেন্দ্রীয় বিএনপি নেতা এড. আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহাজাহান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের সহ বাংলাদেশ সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সকল সদস্যবৃন্দ।
