![]() |
| গ্রীষ্মকালীন ছুটি থেকে ১ সপ্তাহ ক্লাস নেয়ার নির্দেশনা |
নিউজ ডেস্কঃ হরতাল অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গ্রীষ্মকালীন ছুটি থেকে ১ সপ্তাহ ক্লাস নেয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, 'গ্রীষ্মের ছুটিতে আমরা যদি ৭টা দিন ক্লাস করাতে পারি তাহলে হরতাল অবরোধের ক্ষতিটা পুষিয়ে নিতে পারব। ৬ বছরের মধ্যে ১ দিনও এসএসসি কিংবা দাখিল পরীক্ষা পিছাই নাই। আমরা এই মাসের শেষ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী যেদিন তারিখ দিবে সেই দিনই আমরা ফলাফল ঘোষণা করতে পারব।' কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে শুক্র এবং শনিবার ক্লাস নিতে পারবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
