ছাত্র ইউনিয়নের উপর পুলিশি হামলায় ছাত্রদলের নিন্দা

ছাত্র ইউনিয়নের উপর পুলিশি হামলায় ছাত্রদলের নিন্দা
ছাত্র ইউনিয়নের উপর পুলিশি হামলায় ছাত্রদলের নিন্দা
নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র ইউনিয়নের ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান বলেন, অবৈধ সরকার তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এখন সম্পূর্ণরূপে পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই সুযোগে পুলিশও নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে এবং জনগণের কাছে এখন মূর্তিমান আতঙ্কের রূপ ধারন করেছে। ‘ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ দেশের ছাত্র সমাজেকে বিস্মিত করেছে’। ছাত্রদলের এ দু’জন নেতা বলেন, ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র-ছাত্রীদের ওপর বিনা উসকানিতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও তাদের অনেককেই গ্রেফতার করায় এটাই প্রমানিত হয় যে, পুলিশ এখন একটি অত্যাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিরোধী মত দমনে পুলিশের এমন আচরণ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তারা অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তি দাবী করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলা কারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post