পেনাল্টিতে নার্ভাস মেসি !

পেনাল্টিতে নার্ভাস মেসি !
পেনাল্টিতে নার্ভাস মেসি !
মোহাইমিন ইসলাম মাহিনঃ ফুটবলের বরপুত্র কিংবা ক্ষুদে ফুটবল জাদুকর, ফুটবলীয় নৈপুণ্য দিয়ে এমন অসংখ্য উপমা অর্জন করেছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। প্রতিপক্ষের জালে গোল করার সব রেকর্ড ভেঙ্গে তৈরি করছেন নতুন রেকর্ড। অথচ এই মেসির সব দক্ষতা হারিয়ে যায় পেনাল্টি কিকের সময়। চলতি মৌসুমের শুরুটা দুর্বার হলেও, এখনও পেনাল্টি শট নিতে ছন্দপতন হয় বার্সা তারকা লিওনেল মেসির। স্প্যানিশ লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৩৪ গোল করা এই তারকা স্ট্রাইকার চার বার ব্যর্থ হয়েছে প্রতিপক্ষের জালে পেনাল্টি নিতে। ব্যর্থতার আগুন শুধু মেসি নয় দগ্ধ করেছে বার্সাকেও। তবে, এই ব্যর্থতার জন্য মেসি নিজেকে দুষলেও, অভিনন্দন জানিয়েছেন প্রতিপক্ষকে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন প্রতিপক্ষের গোলরক্ষকরা আমার সম্পর্কে প্রচুর ধারনা রাখে। একজন পেনাল্টি টেকার নিজের পছন্দমতো শট নেয় তা রুখে দেয়া বেশ কঠিন। কিন্তু, পেনাল্টি টেকার সম্পর্কে স্পষ্ট ধারনা থাকলে একজন ভালো গোলরক্ষক কঠিন সব পেনাল্টি রুখে দিতে পারে।

Post a Comment

Previous Post Next Post