![]() |
| সীমান্তের ডাক কার্যালয়ে বঙ্গভবন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২ কর্মকর্তা |
নিউজ ডেস্কঃ সাপ্তাহিক সীমান্তের ডাক কার্যালয় পরিদর্শন করে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বঙ্গভবনে নিযুক্ত উপসচিব মোছাম্মত হাফছা হাসিনা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপ্রধান ডা. মোহাম্মদ খায়রুল হাসান। ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় সীমান্তের ডাক কার্যালয়ে এলে তাদেরকে সীমান্তের ডাক পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, সীমান্তের ডাক পত্রিকার উপদেষ্টা, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, পরিচালনা পর্ষদের সদস্য ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন স্কটল্যান্ডের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, পরিচালনা পর্ষদের সদস্য ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন স্কটল্যান্ডের সভাপতি সৈয়দ সামছুল ইসলাম সায়েম, লেবার পার্টি স্কটল্যান্ড শাখার জেনারেল সেক্রেটারী, বাংলাদেশ সমিতি এডিনবরা (স্কটল্যান্ড) শাখার সহ সভাপতি আহমদ আলী জুবু, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, ব্যবসায়ী ফারুক আহমদ, প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার সুমন আলম, বাংলামেইলের জেলা প্রতিনিধি শরীফ আহমেদ, সাপ্তাহিক মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, স্টাফ রিপোর্টার আব্দুল হান্নান, সিলকো ফার্মাসিউটিক্যালসের কুলাউড়া প্রতিনিধি পিংকু দেবনাথ, রাশিদ আলী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুল আউয়াল সিপার, সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সামছুল ইসলাম, পৃথিমপাশা প্রতিনিধি রাজু আহমদ, ফটো সাংবাদিক গৌরা দে, ব্যবসায়ী মোঃ আজগর আলী ও মিন্টু কুমার দাস, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসানসহ সাপ্তাহিক সীমান্তের ডাকের বিাভন্ন পর্যায়ের শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
