কামারুজ্জামানের দাফন সম্পন্ন

কামারুজ্জামানের দাফন সম্পন্ন
কামারুজ্জামানের দাফন সম্পন্ন
নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার ভোর পাঁচটা ২০ মিনিটে শেরপুর সদর উপজেলার কুমরি বাজিতখিলা এতিমখানার পাশে তাকে দাফন করা হয়। কামারুজ্জামানের বড় ভাই কফিলউদ্দিন বলেন, তাঁর ভাইয়ের শেষ ইচ্ছা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এতিমখানা কামারুজ্জামানের প্রতিষ্ঠিত বলে তিনি জানান। এর আগে কামারুজ্জামানের নামাজে জানাজা বাজিতখিলার কুমরি এতিম খানা মাঠে সম্পন্ন হয়। ভোর চারটা ৫০ মিনিটে জানাজা শেষ হয়। মাওলানা আবদুল হামিদ এতে ইমামতি করেন। এর আগে ভোর সোয়া ৪টায় কামারুজ্জামানের মরদেহ শেরপুরে তাঁর নিজের গ্রাম কুমরি মুদিপাড়ায় নিয়ে যাওয়া হয়। তার বড় ভাই কফিলউদ্দিন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তার মরদেহ গ্রহণ করেন। উল্লেখ্য, শনিবার রাত ১০টা ৩১ মিনিটে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Post a Comment

Previous Post Next Post