জয়পাশা প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থী ও নতুন শিক্ষকদের যোগদান উপলক্ষে সংবর্ধনা

জয়পাশা প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থী ও নতুন শিক্ষকদের যোগদান উপলক্ষে সংবর্ধনা
জয়পাশা প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান
নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০মিনিটে জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৪ সালের সমাপনী বৃত্তিপ্রাপ্ত কৃত্তি শিক্ষার্থী ও বিদ্যালয়ের শুন্যপদে নতুন দুই শিক্ষক আব্দুল মছব্বির শামীম ও প্রশান্ত কান্ত দত্ত যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলাম। জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খালেদ পারভেজ বখশের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষিকা শামছুন নাহারের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, পৌর কাউন্সিলর ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম খান খসরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাৎ শেলী বেগম, সংবর্ধিত শিক্ষক আব্দুল মছব্বির শামীম ও প্রশান্ত কান্ত দত্ত, বিদ্যালয়ের পিটি সভাপতি মাছুম আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ছবি রানী নাহা, ফাহিমা লতিফ চৌধুরী, কাবেরী ভট্ট্চাার্য্য, মনিকা রানী ধর, ¯িœগ্ধা ভট্টাচার্য্য, জাগ্রত ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল করিম বাচ্চু, শিক্ষার্থীর অভিভাবক শেখ মোঃ মুক্তার আলী প্রমুখ। পরে স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আতিকুর রহমান নিয়াজী, শেখ সুমাইয়া সুলতানা, ফাতেমা আক্তার ও সৌরভ মালাকার হাতে সম্মননা ক্রেস্ট্র ও ফুল তুলে দেন। এ ছাড়া বিদ্যালয়ের সভাপতি মোঃ খালেদ পারভেজ বখ্শ, প্রধান শিক্ষক শেলী বেগম প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলাম এবং সংবর্ধিত যোগদান কারী শিক্ষিক আব্দুল মছব্বির শামীম ও প্রশান্ত কান্ত দত্তের হাতে পুরস্কার তুলে দেন । সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।

Post a Comment

Previous Post Next Post