পাকিস্তান ক্রিকেট দল মাঠে পৌঁছেছে

পাকিস্তান ক্রিকেট দল মাঠে পৌঁছেছে
পাকিস্তান ক্রিকেট দল মাঠে পৌঁছেছে
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার দুপুর ১২টা ২৮ মিনিটে ঢাকা-মেট্রো-ব ১৪-১০৭৩ নম্বর সম্বলিত গ্রিন লাইনের একটি গাড়িতে করে পাকিস্তান ক্রিকেট দল শেরেবাংলা স্টেডিয়াম পৌঁছায়। প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

Post a Comment

Previous Post Next Post