খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, তেজগাঁও থানায় মামলা করল বিএনপি

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, তেজগাঁও থানায় মামলা করল বিএনপি
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, তেজগাঁও থানায় মামলা করল বিএনপি
নিউজ ডেস্কঃ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার চালানোর সময় রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক প্রধান সমন্বয়কারী রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করেন। তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক রজমান আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং ৪০। রজমান আলী জানান, মামলায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার বিকেলে বিএনটি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার একাধিক নেতাকর্মী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার চালাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গেলে একদল সন্ত্রাসী তার গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীসহ (সিএসএফ) অনেকেই আহত হন।

Post a Comment

Previous Post Next Post