![]() |
| ইয়েমেনে আটকে পড়া ৩শ' ৩৬ বাংলাদেশি দেশে ফিরলেন |
নিউজ ডেস্কঃ ইয়েমেনে আটকে পড়া ৩শ' ৩৬ জন বাংলাদেশি নাগরিক, ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের দু'টি বিশেষ ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। রোববার ভোর সাড়ে ৪টার দিকে বিমানের প্রথম ফ্লাইটটি, ১শ ৯০ জনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর সোয়া ৫টা দিকে অপর ফ্লাইটটি বাকি ১৪৬ জন বাংলাদেশিকে নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের তৎপরতায় ভারতের সহায়তায় আটকে পড়াদের ফেরত আনা হচ্ছে। আটকে পড়া অন্যান্য বাংলাদেশিদেরও ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
