আম গাছের দখল নিতে গোলাগুলি

নিউজ ডেস্কঃ রাজধানীর দারুসসালাম থানাধীন মাজার রোড এলাকায় আম গাছের দখল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নাইমুর রহমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, নাইমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তালিম নামের এক যুবককে আটক করে থানায় নেয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post