জুড়ীতে ১০৯তম ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত

জুড়ীতে ১০৯তম ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত
জুড়ীতে ১০৯তম ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত
এম শাহবান রশীদ চৌধুরীঃ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরায় শ্রী শ্রী মহাদেববাড়ী দেবালয়ে ১০৯তম চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় শ্রী শ্রী মহাদেববাড়ী দেবালয়ে চড়ক পূজা উৎসব কমিটির সভাপতি অমূল্য চন্দ্র মলি¬ক ও সাধারণ সম্পাদক অটল কৃষান সিংহ সিবেন ও সকল সদস্য বৃন্দের সহযোগীতায় এ চড়ক পূজা প্রতি বাংলা সনের চৈত্র মাসের শেষে দিন ও পহেলা বৈশাখের মেলার আয়োজন করে থাকেন। ভূমি থেকে ২০/২৫ ফুট উচ্চতায় পিঠে বড়শি গেথে শূন্যে ঘুরার দৃশ্য কেহ দেখলে অবাক হবেন। আর ভাববেন এটা কিভাবে সম্ভব! অবিশ্বাস্য এ বিষযটির নাম চড়ক পূজা। ১০৯ শতবছর ধরে এ পূজা উদযাপন হয়ে আসছে। এটা স্থানীয় ভাবে চড়ক পূজা নামেই পরিচিত। তবে অনেক স্থানে চড়ক মেলা বা চড়ক উৎসব নামেও এর পরিচিতি রয়েছে। কেননা চড়ককে কেন্দ্র করে এ সময় ঐ এলাকায় বিশাল মেলা বসে। পূজারীবৃন্দ ছাড়াও ধর্ম-বর্ণ নিবিশেষে হাজার থেকে লাখো মানুষেরও ঢল নামে অনুষ্টান স্থলে। গা শিউরে ওঠা এই দৃশ্য দেখার জন্য আবাল-বৃদ্ধ-বণিতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্টান স্থল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নিবার্চিত উপজেলা চেয়ারম্যান শুলশানারা মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধূরী মনি, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, ইউপি সদস্য মারুফ আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post