টেস্ট র‌্যাংকিংয়ে ভারতের অবনতি : অপরিবর্তিত বাংলাদেশ

টেস্ট র‌্যাংকিংয়ে ভারতের অবনতি : অপরিবর্তিত বাংলাদেশ
টেস্ট র‌্যাংকিংয়ে ভারতের অবনতি : অপরিবর্তিত বাংলাদেশ
মোহাইমিন ইসলাম মাহিনঃ টেস্ট ক্রিকেটে চরম অবনতি হয়েছে বিরাট কোহলির ভারতের। আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে সাতে নেমে গেছে সদ্য বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দ৯লটি।  আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী ৯৩ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে রয়েছে ভারত। ৯৬ পয়েন্ট নিয়ে ভারতের ওপরে অবস্থান করছে শ্রীলংকা । ৯৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড। টেস্টে সর্বোচ্চ ১২৪ পয়েন্ট নিয়ে যথারীতি র‌্যাংকিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। এক পয়েন্ট কম নিয়ে তারপরই পরে রয়েছে মিসবাহ উল হকের পাকিস্তান। ভারতের এমন অবনতির সময়েও বাংলাদেশের অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাংকিংয়ের দশম স্থানটি জিম্বাবুয়ের দখলে।

Post a Comment

Previous Post Next Post