১৪২২ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোভাযাত্রা

চৌধুরী রুম্মানঃ সারা দেশের ন্যায় পহেলা বৈশাখে প্রাণের উৎসবে মেতেছিল সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিনটিকে স্বাগত জানিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। লোকজ বাদ্যযন্ত্র, দোয়েল, পুতুল, মৌমাছি, গুবরে পোকা, ময়ূরপঙ্খী, মুখোশ, প্রজাপতি, খরগোশ, ময়ূর, বাঘ, জেলে, কৃষক, বাউল, নবদম্পতি ও লক্ষ্মীপেঁচার মুখোশসহ বিভিন্ন সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

Previous Post Next Post