![]() |
| প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত |
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কর্মধা মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার চৌধুরীর বিদায় উপলক্ষে গত শনিবার দুপুর ১টায় বিদ্যালয়ের মিলানায়তনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রুমেনা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জহুরা বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক নুরুন নাহার চৌধুরী, সহকারী শিক্ষক লাভলী সিনহা মনিকা রানী দেব, সীমান্তের ডাক পত্রিকার
প্রতিনিধি রাজু আহমদ। সভায় মানপত্র পাঠ করেন শিক্ষার্থী ফাহমিদা ইয়াছমিন সুমি। ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থী রাহেলা বেগম, রীমা দেব রীমু ও নিপা আক্তার। উপহার সামগ্রী প্রদান করেন শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
