আজ জাতীয় দলের পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু

আজ জাতীয় দলের পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু
আজ জাতীয় দলের পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু
স্পোর্টস ডেস্কঃ আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে জাতীয় দলের পূর্ণাঙ্গ অনুশীলন ক্যাম্প। রবিবার হালকা অনুশীলন করলেও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ফাইনাল এর কারণে পুরো দলকে পায়নি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাই সব মিলিয়ে আজ থেকে পূর্ণাঙ্গ দল নিয়ে ক্যাম্প শুরু করবে টিম ম্যানেজম্যান্ট। এদিকে আজ পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসছে ১২টা ১০ মিনিটে।
শনিবার মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ ক্রিকেট দলকে দেওয়া হয়েছে বিশাল গণসংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব আল হাসান ও সাব্বির রহমান রুম্মান ছাড়া উপস্থিত ছিলেন সব ক্রিকেটার ও কোচিং স্টাফ। সেখানে ক্রিকেটাররা তাদের স্মৃতিচারণ করেন বিশ্বকাপ নিয়ে। তাদের স্মৃতিচারণে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত হাজার হাজার ক্রিকেটপ্রেমী।
ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মুমিনুল হক, সৌম্য সরকার, রুবেল হোসেন, আরফাত সানী, রনি তালুকদার, আবুল হাসান রাজু ও তাসকিন আহমেদ।

Post a Comment

Previous Post Next Post