![]() |
| শ্বাসরোদ্ধ করে ছেলেকে হত্যা করলো বাবা |
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ৩০ দিন বয়সের শিশু সন্তান লুৎফুর রহমান রিয়াদকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষান্ড পিতা মশিউর রহমান রিপন। এ ঘটনায় মশিউর রহমান রিপনকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোরে মতাল অবস্থায় মশিউর বাড়িতে ফিরলে এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে মশিউর ক্ষিপ্ত হয়ে তার এক মাসের শিশু সন্তানকে গলাটিপে ধরলে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।
