ছয় বছর পর আবার জুটি বেঁধে পর্দায় আসছেন ওমর সানি ও মৌসুমী

জুটি বেঁধে পর্দায় আসছেন ওমর সানি ও মৌসুমী
ওমর সানি ও মৌসুমী
বিনোদন ডেস্কঃ বাস্তবে জুটি বেঁধেছেন অনেক আগেই। রূপালি পর্দাতেও তারা সফল জুটি। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সফল ছবি। দীর্ঘ ছয় বছর পর আবার জুটি বেঁধে পর্দায় আসছেন এক সময়ের জনপ্রিয় জুটি ওমর সানি ও মৌসুমী। প্রয়াত বেলাল আহমেদের ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে নিয়ে সবার সামনে হাজির হবেন এ জুটি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ওমর সানি বলেন, মূলত গল্পের জন্য আমরা একসঙ্গে আবারও কাজ করলাম। বেলাল ভাইয়ের শেষ চলচ্চিত্র তাই বাড়তি আবেগ জাড়িয়ে আছে এতে। বেলাল ভাইয়ের মৃত্যুর পর আমরা সবাই মিলে যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি শেষ করেছি। খুব চমৎকারভাবে এটি শেষ হয়েছে। দর্শক হলে গিয়ে আমাদের দেখে চমকিত হবে। তবে ছবিটি কবে মুক্তি দেওয়া হবে তা এখনও জানাতে পারেনি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। ওমর সানি ও মৌসুমী সর্বশেষ ২০০৯ সালে শাহীন সুমনের পরিচালনায় ‘সাহেব নামের গোলাম’ ছবিতে কাজ করেছেন। তারা দু’জনই আলাদা চলচ্চিত্রে কাজ করলেও একসঙ্গে হাজির হননি। এদিকে, মৌসুমী তার নির্মিত চলচ্চিত্র ‘শূন্য হৃদয়’র কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস।

Post a Comment

Previous Post Next Post