বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগের মামলা

বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগের মামলা
বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগের মামলা
নিউজ ডেস্কঃ নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাঈদ খোকনের কর্মীদের বেগম জিয়ার গাড়ি বহর চাপা দিয়ে আহত করায় অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বাবু হাছান। এজাহারে বলা হয়, বুধবার বেগম জিয়ার গাড়ি বহর বেশ কয়েকজনকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়। এ সময় প্রতিবাদ করলে সিএসএফ সদস্যসহ ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের গুলির ভয় দেখায় ও শট গানের বাট দিয়ে তাদের আঘাত করে।

Post a Comment

Previous Post Next Post