![]() |
| পয়লা বৈশাখের নিরাপত্তায় প্রস্তুত থাকবে র্যাবের হেলিকপ্টার |
নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গুরুত্বপূর্ণ প্রতি পয়েন্টে থাকছে চেকপোস্ট। রাজধানীর রমনা বটমূলে রবিবার বিকেলে র্যাবের ডিজি বেনজীর আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘রমনা বটমূল এবং রবীন্দ্র সরোবরে সিসি টিভি মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। যে কোনো জরুরি প্রয়োজনে র্যাবের হেলিকপ্টার প্রস্তুত থাকবে।’ তিনি বলেন, ‘পহেলা বৈশাখ ১৪২২ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রমনা বটমূলসহ সারা দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রমনা বটমূল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা ইনস্টিটিউট, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী ও শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় মেলাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে দেশীয় মেলা আয়োজিত হবে। সারাদেশের সকল গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।’ বেনজীর আহমেদ বলেন, ‘রমনা বটমূল এলাকায় চেকপোস্ট, টহলসহ পর্যাপ্ত পরিমাণ রুফটপ অবজারভেশন পোস্ট স্থাপন করা হবে। র্যাব সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পহেলা বৈশাখ উপলক্ষে র্যাবের নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহ ও সমন্বয় (৯ এপ্রিল শুরু), প্রাক পহেলা বৈশাখ কার্যক্রম (১২ এপ্রিল সকাল ৬টা থেকে ১৩ এপ্রিল রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত) এবং পহেলা বৈশাখের নিরাপত্তা মোতায়েন (১৩ এপ্রিল রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত) এ তিন ভাগে বিভক্ত হয়ে সারাদেশে র্যাব সদস্যরা দায়িত্বে থাকবে। তা ছাড়া বাংলা নববর্ষকে কেন্দ্র করে ইতোমধ্যেই সারাদেশে বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’
র্যাবের সহযোগিতা পেতে রমনা পার্কে কন্ট্রোল রুম ০১৭৭৭৭১০৩০৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।
র্যাবের সহযোগিতা পেতে রমনা পার্কে কন্ট্রোল রুম ০১৭৭৭৭১০৩০৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।
